বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ চতুর্থ বারের মতো অংশ নিয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৫ থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত মেলার প্রথম ধাপে এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ওয়ালটনের এআইসমৃদ্ধ পরিবেশবান্ধব স্মার্ট ফ্রিজ, এসি, টিভিসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য। এতে ওয়ালটনের বিপুল পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ বলেন, অতীতের মতো এবারও ক্যান্টন ফেয়ারে আশাতীত সাফল্য অর্জন করেছে ওয়ালটন। মেলার আন্তর্জাতিক জোনে ওয়ালটন প্যাভিলিয়নে এক জায়গাতেই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি, কম্প্রেসর, মোবাইলের মাদারবোর্ড বা পিসিবিএ ইত্যাদি পণ্য প্রদর্শন করায় প্রতিদিনই ব্যাপক ক্রেতা সমাগম হয়েছে।

আরো পড়ুন : ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের রানা

“ওয়ালটনের এআই এবং আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট ফ্রিজ, এসি, টিভিসহ অন্যান্য পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, ফিচার, নিখুঁত ফিনিশিং, উচ্চ গুণগতমান দেখে অত্যন্ত মুগ্ধ ও অভিভূত হয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন দেশের শ’খানেক ব্যবসায়ী ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে।”

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, “ক্যান্টন ফেয়ারের মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে ওয়ালটনের সেতুবন্ধন তৈরি হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি নতুন দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।”

এস/ আই.কে.জে/

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250