শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

টানা ৬ বিশ্বকাপে গোল করে রোনালদোর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

মাঠে নামার আগে চারপাশ থেকে ধেয়ে আসছিল সমালোচনা । তবে মাঠের জবাব যে মাঠেই দিতে হয়, তা আরও একবার প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র সপ্তম মিনিটে জালের দেখা পেয়ে পর্তুগালকে চালকের আসনে বসিয়েছেন এই মহাতারকা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গ্রুপ পর্বের এই ম্যাচে রোনালদোর করা গোলটি কেবল তার দলকে এগিয়েই দেয়নি, একই সঙ্গে বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় তার নাম লিখিয়ে দিয়েছে একাধিক অমর কীর্তির পাশে।

ডানপ্রান্ত থেকে আসা একটি নিখুঁত ক্রস দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়িয়ে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার কীর্তি গড়লেন রোনালদো। একইসঙ্গে ৪১ বছর ১৩৮ দিন বয়সে লক্ষ্যভেদ করে বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন এই পর্তুগিজ ফরোয়ার্ড, যার ওপরে আছেন কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা।

তা ছাড়া বিশ্বমঞ্চে এটি রোনালদোর নবম গোল। এর মাধ্যমে তিনি ১৯৬৬ বিশ্বকাপে ৯টি গোল করা পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ইউসেবিওর রেকর্ড স্পর্শ করলেন। পর্তুগালের হয়ে বিশ্বকাপে যৌথভাবে এখন তারাই সর্বোচ্চ গোলদাতা।

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে চাপের মুখে থাকা পর্তুগাল এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও কানসেলোর দারুণ কম্বিনেশন উজবেক রক্ষণভাগকে কাঁপিয়ে দেয়। এর তিন মিনিট পরেই আসে কাঙ্ক্ষিত সেই গোল, যা উদযাপনে রোনালদো সরাসরি ছুটে যান সাইডবেঞ্চে থাকা সতীর্থদের কাছে।

ম্যাচের ১২ মিনিটে ফার্নান্দেসের একটি বিপজ্জনক ফ্রি-কিক উজবেকিস্তানের নতুন গোলরক্ষক আবদুভোহিদ নেমাতোভ পাঞ্চ করে ফিরিয়ে দিলেও ম্যাচের শুরুর ভাগেই পূর্ণ আধিপত্য বজায় রেখেছে রবার্তো মার্তিনেসের শিষ্যরা।

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250