বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিইউপি নেবে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ৩য় থেকে ১১তম গ্রেডে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।

১. পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ৬ (ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিভাগে ১টি; পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ১টি; অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ১টি; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি এবং ইংরেজি বিভাগে ২টি।)

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

২. পদের নাম: অধ্যাপক (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন-ভাতা: সাকল্যে মাসিক বেতন ৮৬,২৫০ টাকা। এ ছাড়া ৫৬,৫০০ টাকা হারে বছরে দুটি উৎসব বোনাস ও নববর্ষ ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ২ (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ১টি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

৪. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১৭ (পরিসংখ্যান বিভাগে ১টি; ফিন্যান্স বিভাগে ২টি; ম্যানেজমেন্ট বিভাগে ১টি; মার্কেটিং বিভাগে ২টি; আইন বিভাগে ১টি; মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগে ১টি; পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস বিভাগে ১টি; ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ২টি; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি; পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ১টি; ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিভাগে ১টি এবং ইকোনমিকস বিভাগে ২টি)

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৮. পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল)

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। বিইউপির ওয়েবসাইট (www.bup.edu.bd) থেকে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ফরম নম্বর-১ , ৫ ও ৬ নম্বর পদের জন্য ফরম নম্বর-২ এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য ফরম-৩ ডাউনলোডের পর পূরণ করে চার সেট আবেদনপত্র (প্রযোজ্য সব কাগজপত্রসহ) এ–ফোর সাইজের খামে পাঠাতে হবে। খামের ওপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। পদ–সংশ্লিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিইউপির নিজস্ব সাইট থেকে জানা যাবে।

আবেদন ফি

‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৩য়, ৪র্থ, ৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য ২০০ টাকা এবং ১১তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ সময়: ২০শে এপ্রিল ২০২৫।

আরএইচ/এইচ.এস

বিইউপিতে চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250