শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন *** সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ভ্যারাইটি। এতে ৯২তম স্থানে রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নাম। যেকোনো ভাষা বা প্রজন্মের মধ্যে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

শাহরুখ খানের প্রশংসায় ভ্যারাইটি লিখেছে, ষাটোর্ধ্ব এই বলিউড তারকা চার দশক ধরে ৯০টির বেশি সিনেমার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসার পর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘দেবদাস’-এর মতো সিনেমার মাধ্যমে তিনি রোমান্টিক নায়ক হিসেবেও জনপ্রিয়তা পান। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমাকে তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হিসেবে উল্লেখ করেছে ভ্যারাইটি। পাশাপাশি কমেডি, চরিত্রাভিনয় এবং সাম্প্রতিক সময়ে অ্যাকশন তারকা হিসেবে শাহরুখের কাজের প্রশংসা করা হয়েছে।

ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় শীর্ষে রয়েছেন হলিউড কিংবদন্তি মেরিলিন মনরো। শীর্ষ দশের বাকি নয়জন হলেন যথাক্রমে হামফ্রি বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকোলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পয়টিয়ার, মার্লোন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি কিংবদন্তি তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ড। চতুর্থ স্থানে থাকা জ্যাক নিকোলসন এই তালিকার জীবিত তারকাদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।

সমসাময়িক তারকাদের মধ্যে শাহরুখ খান পেছনে ফেলেছেন হোয়াকিন ফিনিক্স (৯৩), এমা স্টোন (৯৪) ও জেন্ডায়াকে (৯৮)। এ ছাড়া তালিকায় জুলিয়া রবার্টস ১৩তম, টম হ্যাঙ্কস ১৭তম, ডেনজেল ওয়াশিংটন ২০তম, হ্যারিসন ফোর্ড ২৫তম, অড্রে হেপবার্ন ২৬তম, মেরিল স্ট্রিপ ২৭তম, ব্র্যাড পিট ২৯তম, আল পাচিনো ৩২তম, লিওনার্দো ডিক্যাপ্রিও ৩৮তম, ব্রুস লি ৫৩তম, আর্নল্ড শোয়ার্জেনেগার ৫৯তম, এলভিস প্রিসলি ৬১তম, রবার্ট ডাউনি জুনিয়র ৭৪তম, রায়ান গসলিং ৭৭তম, রবার্ট প্যাটিনসন ৮৩তম, কেট উইন্সলেট ৮৪তম, টিমোথি শ্যালামে ৮৬তম এবং নিকোলাস কেজ ৮৯তম স্থানে রয়েছেন।

আন্তর্জাতিক স্বীকৃতি শাহরুখের জন্য নতুন নয়। এর আগে ২০০৮ সালে নিউজউইকের বিশ্বের ৫০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায়, ২০২২ সালে এম্পায়ার ম্যাগাজিনের পাঠকদের ভোটে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় (একমাত্র ভারতীয় হিসেবে) এবং ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জায়গা পেয়েছিলেন তিনি।

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250