বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে পেট্রোল ও অকটেন কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বুধবার থেকে ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল পাওয়া যাবে না।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলা এবং পৌর এলাকায় কোনো যানবাহন ‘ফুয়েল কার্ড’ ছাড়া পাম্প থেকে পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবে না। আজ মঙ্গলবারের মধ্যে যানবাহন মালিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে বলেছে।

কার্ড পেতে মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), যানবাহনের রেজিস্ট্রেশন পেপারস, বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, পাসপোর্ট সাইজের ছবি, পেশাগত পরিচয়পত্র বা জ্বালানি তেলের প্রয়োজনীয়তা প্রমাণের দলিলের ফটোকপি জমা দিতে হবে।

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250