শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ছয় মাস পর রোববার সংবাদ সম্মেলন করছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১১ই মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন। শনিবার (১১ই মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ২৭শে অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। গত বুধবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে রোববার (১২ই মে) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন: উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব : প্রধানমন্ত্রী

২০২৩ সালের ২৮শে অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ২৯শে অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল। এর সাড়ে তিন মাস পর গত ১৫ই ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন তিনি। মুক্তির ১৯ দিন পর গত ৪ঠা মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে গত ২৩শে মার্চ দেশে ফেরেন তিনি।

এরপর মে মাসের ২ তারিখ পবিত্র উমরাহ করার উদ্দেশে মদিনা হয়ে মক্কায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ৮ই মে দেশে ফেরেন।

এসি/ আই.কে.জে/


মির্জা ফখরুল সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250