শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

জিমে না গিয়েও কীভাবে সুঠাম দেহের অধিকারী মিলিন্দ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় ষাটের কোঠায় বয়েস। মুখে কাঁচাপাকা দাড়ি, পেশিবহুল শরীর ও ছ’ফুট উচ্চতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও যুবক হয়ে উঠছেন তিনি। চমকে ওঠার মতো বিষয় হল, এই অভিনেতা কোনও হার্ডকোর ওয়ার্ক আউট করেন না। এমনকী শরীরচর্চার জন্য জিমেও যান না।

তবুও তার শারীরিক আকর্ষণে পাগল বহু নারী। তবে ঠিক কোন নিষ্ঠায় এমন সুঠাম চেহারার অধিকারী মিলিন্দ সুমন, তা কিন্তু গোপন রাখেননি অভিনেতা। কীভাবে ধারাবাহিকতার সঙ্গে নিজেকে ফিট রেখেছেন তিনি? তা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সম্প্রতি। খবর সংবাদ প্রতিদিনের।

মিলিন্দ সোমানের ফিটনেস ও ডায়েট রুটিন

(১) ঘুমের জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নিয়েছেন মিলিন্দ। খুব একটা রাত করে ঘুমোতে যান না তিনি। রাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে সকাল সাড়ে ৮টা নাগাদ ঘুম থেকে ওঠেন তিনি। এই নিয়মই বরাবর মেনে আসছেন। ঘুম থেকে উঠেই শরীরচর্চা শুরু করেন তিনি।

(২) শরীর ফিট রাখার জন্য খোলামেলা পরিবেশে প্রতিদিন খানিকটা সময় ব্যায়াম করেন। তবে কোনও ভারী ব্যায়াম নয়। হার্ডকোর ওয়ার্কআউট তিনি এড়িয়ে চলেন। প্রতিদিন ১০-১৫ মিনিট নিয়ম করে যোগাসন, প্ল্যাঙ্ক ও শরীরকে নমনীয় করে তোলার উপযুক্ত হালকা ব্যায়াম করতেই বেশি পছন্দ করে থাকেন মিলিন্দ।


(৩) চা কিংবা কফি একদমই পছন্দ করেন না মিলিন্দ। শরীর ফিট রাখতে ডায়েটের মধ্যে রাখেন ফল, শাকসবজি, দানাশস্য ইত্যাদি। ব্রেকফাস্টে বাদাম দিয়ে দিন শুরু করেন তিনি। এছাড়া জলের পাশাপাশি তরমুজ বা পেঁপের মতো ফলের রস তিনি খাদ্যতালিকায় রেখেছেন।

(৪) তিনি সপ্তাহে ৬০-৭০ কিমি দৌড়ান। এছাড়া নিয়মিত সাঁতার কাটা ও সাইকেল চালানোর মতো এক্সারসাইজ করে থাকেন। এতে কোমরের নিচের অংশের, বিশেষ করে পায়ের পেশির ভালো ব্যায়াম হয়। একইসঙ্গে হৃদযন্ত্রের সুস্থতা বাড়ে।

(৫) প্রতিদিন দুপুরে খাওয়ার আগে ৫০টি পুশ আপ নিয়ম মাফিক করে থাকেন। সারাদিনের কাজের মধ্যে সময় পেলে এভাবেই তিনি ব্যায়াম করেন।

(৬) অনেকেই মনে করেন, মিলিন্দ কঠোর ডায়েট মেনে চলেন। কিন্তু মজার বিষয় হলো- ঘরোয়া খাবারের প্রতিই তিনি বেশি আগ্রহী। বাইরের খাবার তিনি এড়িয়ে চলেন। বিশেষ করে প্যাকেটজাত খাবার। পরিবর্তে বাড়িতে তৈরি কম তেলমশলার খাবার খেতেই তিনি পছন্দ করেন।

মিলিন্দ সুমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250