রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

দিল্লিতে যে বসে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক জনসভায় তিনি এই আহ্বান জানান। ওয়াইসি বলেন, দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে—ওয়াইসি বলেন, ‘মহারাষ্ট্রের (বিজেপি) সরকার মহারাষ্ট্র, মুম্বাইয়ের জনগণকে বলছে—আমরা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছি। আরে, আরও একজনকে তাড়িয়ে দিন না! মোদি জির বোন হিসেবে দিল্লিতে যে বসে আছেন, আপনারা কি চান জনাবাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।’ এ সময় সমাবেশে উপস্থিত জনতা হর্ষধ্বনিতে তার প্রতি সমর্থন জানান।

তিনি বলেন, যদি এটা চান ‘তাহলে সবাই স্লোগান দিন—নারায়ে তকবির।’ তাঁর আহ্বানের জবাবে উপস্থিত জনতা আল্লাহু আকবার বলে উঠে। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদি জি এই আওয়াজ শুনুন—তাকে নিয়ে যান, তাকে বের করে দিন। তাকে বাংলাদেশ পৌঁছে দিন।’

এর আগেও ওয়াইসি বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাজ্য জনতা দল (আরজেডি) বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে। জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে, যেখানে আগের নির্বাচনে তার দল ভালো ফল করেছিল।

ওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে।’ এ সময় তিনি মোদির উদ্দেশে বলেন, ‘মোদিজি, বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চল অঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব!'

আসাদুদ্দিন ওয়াইসির এই বক্তব্য শেখ হাসিনাকে ইঙ্গিত করেই মোদিকে কটাক্ষ ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সেই থেকে তিনি দিল্লিতেই আছেন।

জে.এস/

আসাদুদ্দিন ওয়াইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250