রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

বাংলাদেশ ম্যাচে রাচিনকে জড়িয়ে ধরা সেই দর্শক গ্রেফতার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

হুট করে  ক্রিকেট মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তেমনই এক ঘটনা দেখা গেলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে। এক দর্শক মাঠে ঢুকে নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রকে পেছন থেকে জড়িয়ে ধরেন।

যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট, তার ওপর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে নানা সময় নানা কথা আসে। তাই স্বাভাবিক এই ঘটনাটিকেও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই দর্শককে।

ঘটনার পরপরই মাঠে ঢোকা সেই দর্শককে নিরাপত্তারক্ষীরা আটক করে এবং পরে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিজ্ঞপ্তি জারি করে এও জানিয়েছে যে, সংশ্লিষ্ট দর্শককে পাকিস্তানের কোনও ক্রিকেট মাঠেই আর ঢুকতে দেওয়া হবে না।

আরো পড়ুন : ৪৫টি কারাগারে দেখানো হচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচ

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) পিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাওয়ালপিন্ডিতে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে পিসিবি। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা আমাদের কাছে বরাবর অগ্রাধিকার পায়। দায়িত্বশীল সংস্থা হিসেবে পিসিবি স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। পাকিস্তানের সব ভেন্যুতেই খেলার সময় মাঠে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে।’

'যে দর্শক মাঠে ঢুকেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে পাকিস্তানের সব ভেন্যুতে ঢোকা থেকে আজীবন নির্বাসিত করা হয়েছে তাকে। এমন ঘটনা আটকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে।’

এস/ আই.কে.জে

বাংলাদেশ ম্যাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250