বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

বঙ্গবন্ধু জেন–জিদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা: জরিপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

তরুণ ভোটারদের চোখে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি অজনপ্রিয়। ইনোভিশন কনসালটিং নামে গবেষণা প্রতিষ্ঠানের ‘পিপলস ইলেকশন পালস সার্ভের’ (PEPS) দ্বিতীয় দফার জরিপে এই তথ্য উঠে এসেছে।

আজ বুধবার (২৪শে সেপ্টেম্বর) ঢাকার বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস মিলনায়তনে এ ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে দেশের আটটি বিভাগ, ৬৪ জেলা ও ৫২১ স্যাম্পলিং ইউনিট থেকে ১০ হাজার ৪১৩ জন যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়। ২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিপ চালানো হয়।

জেনারেশন জেড বা জেন–জি ভোটারদের মধ্যে ২০ দশমিক ৮ শতাংশ বঙ্গবন্ধুকে পূর্ণ ১০০ শতাংশ রেটিং দিয়েছেন, যা তাকে এই বয়সী ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা করেছে। তার পরেই আছেন শহীদ জিয়াউর রহমান (১৫ দশমিক ৫ শতাংশ), খালেদা জিয়া (১০ দশমিক ৬ শতাংশ), শেখ হাসিনা (৮ দশমিক ৬ শতাংশ) এবং হুসেইন মুহম্মদ এরশাদ (৪ দশমিক ৪ শতাংশ)।

অন্যদিকে, মিলেনিয়াল ভোটাররা সামান্য ব্যবধানে জিয়াউর রহমানকে এগিয়ে রেখেছেন। তাদের মধ্যে ২৩ দশমিক ৮ শতাংশ জিয়াকে পূর্ণ স্কোর দিয়েছেন, যা কাছাকাছি অবস্থানে থাকা বঙ্গবন্ধুর (২২ দশমিক ৯ শতাংশ) চেয়ে কিছুটা বেশি। খালেদা জিয়া পেয়েছেন ১৪ দশমিক ৪ শতাংশ, হাসিনা ৯ দশমিক ১ শতাংশ এবং এরশাদ ৫ দশমিক ১ শতাংশ।

সর্বমোট অনুমোদন রেটিংয়ে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান প্রজন্মভেদে সর্বাধিক জনপ্রিয় দুই নেতা হিসেবে উঠে এসেছেন। প্রায় অর্ধেক উত্তরদাতা এই দুই নেতাকে ৭০ শতাংশের ওপরে রেটিং দিয়েছেন। বিশেষত ৬০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের মধ্যে তাদের সমর্থন সবচেয়ে বেশি।

অন্যদিকে শেখ হাসিনা পেয়েছেন সর্বাধিক শূন্য–স্কোর রেটিং। সব প্রজন্ম মিলিয়ে ২১ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা তাকে ০ শতাংশ রেটিং দিয়েছেন। এরপর আছেন এরশাদ (১৩ দশমিক ৭ শতাংশ)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন ৮ দশমিক ৮ শতাংশ শূন্য–স্কোর। এই বিভাগে সবচেয়ে কম রেটিং পেয়েছেন খালেদা জিয়া (৫ দশমিক ৬ শতাংশ) এবং জিয়াউর রহমান (৪ দশমিক ৪ শতাংশ)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250