শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

বিসিবির নির্বাচনে ভোটার হলেন তামিম-মাহমুদউল্লাহসহ যে ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১৭ই মে ২০২৬

#

ভোটার হয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মির্জা ইয়াসির আব্বাস ও ফাহিম সিনহা। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটার তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। সেই তালিকায় আছেন বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবালসহ দেশের সাবেক ক্রিকেটাররা।

তামিম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে ভোটার হয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে ভোটার হয়েছেন। এই তালিকায় আছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে ভোটার হয়েছেন নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন। যাদের মধ্যে বিসিবির বর্তমান নির্বাচক প্যানেলে আছেন সুমন, নাঈম ও নাদিফ। লিপুর মেয়াদ শেষ হওয়ার পর এ বছরের মার্চে বিসিবির প্রধান নির্বাচক হয়েছেন সুমন। 

আবাহনী লিমিটেড থেকে ভোটার হয়েছেন ফাহিম সিনহা। অ্যাডহক কমিটির গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধান তিনি। আজাদ স্পোর্টিং ক্লাব ও এক্সিউম ক্রিকেটার্স থেকে ভোটার হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস ও ইসরাফিল খসরু। বিসিবির অর্থ ও কল্যাণ বিভাগের প্রধান ইসরাফিল খসরু এবং ফিন্যান্স ও লজিস্টিকসে আছেন মির্জা ইয়াসির। টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ভোটার হয়েছেন।

৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হলেন তামিম। ৭ জুন হবে নির্বাচন।

যেসব ক্রিকেটাররা ভোটার হয়েছেন বিসিবি নির্বাচনে

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু, নাজিম উদ্দীন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন।

জে.এস/

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250