ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) রাতে নিজের ভ্যারিফায়েড এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এ শুভেচ্ছা জানান তিনি।
শাহবাজ শরিফ তার পোস্টে লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে এবং আমাদের দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে, আমি আমার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ এবং অর্থপূর্ণ যোগাযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
খবরটি শেয়ার করুন