বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

আমার জীবনে আর কখনও প্রেম আসবে না: পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সবসময় নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন। এখন আর ব্যক্তিগত জীবনের তেমন কিছু নিয়ে কথা শোনা যায় না অভিনেত্রীর। তিনি আগের চ্যাপ্টারকে বিদায় দিয়ে ছেলেকে নিয়ে দারুণ জীবন পার করছেন, তেমনটাই জানালেন ভারতীয় এক সংবাদ মাধ্যমকে।

পরীমণি এখন কলকাতায় অবস্থান করছেন। নিজের ব্যক্তিগত্র জীবন ও নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। জানিয়েছেন, ইতোমধ্যে কলকাতায় কিছু কাজ নিয়ে কথা চলছে। 

নতুন প্রেম নিয়ে প্রশ্ন করা হলে পরী বলেন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেওয়ার কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে আমার পিওর প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি ওর ও আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’ একজন অভিনেত্রীর জেল জীবন, এটা নিয়ে কোনো বই লিখবে কি না এমন প্রশ্নে পরী বলেন, লিখা হয়ে গেছে তখনই। আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, বাসায় বোমা রাখিনি—তারা আমার সাথে কি করেছে? এটাও একটা ফ্যাক্ট। বাচ্চার বাবা, আমার জেল জীবন; কেন জেলে গিয়েছিলাম এসব নিয়ে আমি এখনও কোনো কথা বলিনি। এগুলোর কথা আমি তুলতেই চাই না। এই দুটো বিষয় নিয়ে ঘটা করে কথা বলতে চাই।

আরো পড়ুন: স্বামীর বিরুদ্ধে অক্ষমতার অভিযোগ তুললেন শাহরুখের নায়িকা

নারী দিবস নিয়ে পরী বলেন, ‘আমরা সবাই সব নারীকে, নারী দিবসের শুভেচ্ছা জানাই, কিন্তু আমরা নিজেকে কখনও শুভেচ্ছা জানাই কিংবা জানিয়েছি? তবে এবার আমি ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলেছি, ‘পরী হ্যাপি ওমেন্স ডে’। দিন শেষে নিজের ভালো থাকাটাই জরুরি।’

এসি/

প্রেম পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250