শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ফেসবুকে ছড়ানো নতুন উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন উপদেষ্টা নিয়োগসংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বুধবার (১২ই মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো ‘অনুমোদনপত্র’ পোস্ট করে লিখেছেন, ‘ভুয়া ও বানোয়াট’।

এর আগে ফেসবুকে আট ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে, ৮ই মার্চ ২০২৫। এই অনুমোদনপত্রে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’।

অনুমোদনপত্রে প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের নাম রয়েছে। তবে স্বাক্ষর নেই।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটি ভুয়া বলে জানান।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ই আগস্ট শপথ নেয়। বর্তমানে পরিষদের সদস্যসংখ্যা ২৩ জন। সর্বশেষ ৫ই মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।

এইচ.এস/



প্রেস সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250