শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘শেষ বাজি’ সিনেমার বিশেষ আইটেম গানে প্রিয়া অনন্যা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ সিনেমা। এই সিনেমাতে চমক হিসেবে যোগ দিয়েছেন মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। জানা গেছে, সিনেমাটির আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি।

‘তুই বড় সেয়ানা বন্ধু’ গানে নাচতে দেখা গেছে এ প্রিয়া অনন্যাকে। আর এ গানের সঙ্গে দর্শক মাতানো ঢঙে নেচেছেন এ সুন্দরী অভিনেত্রী। আর গানে কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি ও শাহরিয়ার রাফাত।

গানটির কথা সেজুল হোসেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। আইটেম গানটি কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব।

আরো পড়ুন: কসমেটিকস ব্যবসায় নামলেন শাকিব খান

তবে আইটেম গান মানেই সবার আগে নজরে আসে সাজপোশাক। চোখধাঁধানো পোশাক আর সাজের সমন্বয়ে তৈরি হয় বিশেষ লুক। এ গানে প্রিয়া অনন্যা বেছে নিয়েছেন আকর্ষণীয় লেহেঙ্গা-চোলি ধরনের টপ ও বটম।

এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, এটা আমার জীবনের ভালো কাজের একটি। হলের ভিতরে দর্শকের শিস-হাততালিতে প্রমাণ হয়েছে গানটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস। এ গানের আগে দর্শক আমাকে এ লুকে দেখেছে, এবার তার চেয়েও গ্ল্যামারাস লুকে দেখবেন। নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছি। খুব গোছানো একটা কাজ এটি।

সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ। মানুষের জীবনে জুয়া খেলার নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজি’।

এসি/ আই. কে. জে/ 


‘শেষ বাজি’ প্রিয়া অনন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250