মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৩ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ায় আলোচনা শুরু হয়—লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ নিরাপত্তা পাবেন?

এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা বলেন, ‘সে (গেজেট) অনুযায়ী খালেদা জিয়া সুযোগ-সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।’

এদিকে ১১ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে।

খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতি বা সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তার পরিবার চাইলে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সরকারের রয়েছে। এ ব্যাপারে সরকার সহযোগিতা করছে, বিএনপি চাইলে আরও সহায়তা দেওয়া হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250