মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

কোরবানি নিয়ে সালেহ বিশ্বাসের গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

সংগীতশিল্পী সালেহ বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ‘কোরবানি’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সালেহ বিশ্বাস। রাফিউজ্জামান রাফির লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সালেহ বিশ্বাস। সংগীত পরিচালনা করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন।

নতুন এ গান নিয়ে সালেহ বিশ্বাস বলেন, ‘রোজার ঈদ নিয়ে অনেক গান থাকলেও কোরবানির ঈদ নিয়ে বেশি গান নেই। সেই জায়গা থেকে গানটি করার তাগিদ বোধ করেছিলাম। গানটিতে উৎসবের দারুণ একটি আমেজ আছে। ঈদের আনন্দ ও কোরবানির ত্যাগ দুটো বিষয়ই তুলে ধরা হয়েছে গানের কথায়। আশা করি, সবার ভালো লাগবে।’

সম্প্রতি আরটিভির ঢাকার তেজগাঁও স্টুডিওতে মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। ঈদ উপলক্ষে আরটিভি ফোক স্টেশনে প্রকাশ পাবে গানটি।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250