শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার (১৩ই মার্চ) বিকেলে তিনি ঢাকায় পৌঁছেছেন।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে গুতেরেসকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই-রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান শুক্রবার (১৪ই মার্চ) সকাল ৯টায় হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন।

প্রায় সাত বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তার এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে।

এইচ.এস/

অ্যান্তনিও গুতেরেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250