জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে বিশেষ ডিনার ও আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ওয়ালটনের ২৪ জন ক্রেতা। ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় এ আয়োজন করা হয়।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রেতারা তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন এবং বিদ্যা সিনহা মিমের সঙ্গে মতবিনিময় ও আড্ডায় সময় কাটান।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জোহেব আহমেদ বলেন, পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাও ওয়ালটনের অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করছে।
ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ বিভিন্ন পুরস্কার পাচ্ছেন। এ ক্যাম্পেইনে ইতোমধ্যে ছয়জন ক্রেতা ১০ লাখ টাকা করে নগদ পুরস্কার পেয়েছেন। এছাড়া ২৪ জন ক্রেতা তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে অংশ নেওয়ার সুযোগ এবং দুজন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন পেয়েছেন।
প্রতিষ্ঠানটি জানায়, গত ৮ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্পেইন ৩০ জুন পর্যন্ত চলবে। এর আওতায় ক্রেতাদের জন্য নগদ পুরস্কার, ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে।
খবরটি শেয়ার করুন