শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে হচ্ছে সাইবার সুরক্ষা আইন : আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৯শে নভেম্বর) দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। এর পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করা হবে।

আরও পড়ুন: আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করতে কমিটি গঠনের নির্দেশ

আইন উপদেষ্টা বলেন, 'সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য প্রবিধান প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।' এছাড়া সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান আসিফ নজরুল। আগামী দু-একদিনের মধ্যেই এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সেইসঙ্গে গত ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।

এসি/ আই.কে.জে/

'সাইবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250