বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা সোমবার (২৮শে অক্টোবর) সকালে রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান। 

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুনাম সবচেয়ে বেশি। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ফায়ার ফাইটারসহ এ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তাছাড়া তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এরপরও তারা খুব সাফল্যের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটির তেমন কোনো ব্যর্থতা নেই তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্তমানে বাংলাদেশের ৩২টি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত তাড়াতাড়ি সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। তাছাড়া এ অধিদপ্তরের জনবল সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উপদেষ্টা বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় ফায়ার সার্ভিসে ঝুঁকি ভাতা কম। তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

উপদেষ্টা আরও বলেন, ফায়ার ফাইটারদের চাকরিতে শারীরিক পরিশ্রম অনেক বেশি। সেজন্য ফায়ার ফাইটারদের ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও তুলনামূলক কম বয়সীদের নিয়োগে প্রাধান্য দিতে হবে। চাকরিতে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু সতর্কতামূলক নোটিশ দিলেই হবে না, দু'একটি ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে। 

আরও পড়ুন: নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারে বাংলাদেশ লাভবান হতে পারে

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ একাডেমির জন্য মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় স্থান নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্থানটিকে এখনো প্রশিক্ষণের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়নি। যত দ্রুত সম্ভব এটিকে প্রশিক্ষণ উপযোগী করে গড়ে তোলা হবে।

ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের ড্রোনসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি রয়েছে। তবে উন্নত দেশের তুলনায় আমরা হয়তো কিছুটা পিছিয়ে রয়েছি। তবে এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা এর আগে ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে অধিদপ্তর আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন।

এসি/কেবি

ফায়ার সার্ভিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250