বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৬শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

বেড়েই চলেছে ‘ডন থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক। ফারহান আখতারের এই মেগা প্রজেক্ট থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর পর থেকে যার সূত্রপাত। সবশেষ এফডব্লিউআইসিই (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন।

এবার এই ব্যান বিতর্ক নিয়ে মুখ খুলেছে রণবীর সিংয়ের টিম। তাদের দাবি, রণবীর ইচ্ছাকৃতভাবে এত দিন চুপ ছিলেন। তিনি বিশ্বাস করেন, এমন বিষয় প্রকাশ্যে নয়, বরং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

ডন থ্রি থেকে শেষ মুহূর্তে রণবীর সিং সরে দাঁড়ানোর পর প্রযোজনা প্রতিষ্ঠান এবং নির্মাতারা আর্থিক ক্ষতি ও চুক্তিভঙ্গের অভিযোগ তোলেন। গত এপ্রিলে ফরহান আখতার ফেডারশনের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফরহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে রণবীর তিনটি সিনেমার চুক্তি করেছিলেন। এর মধ্যে একটি প্রি-প্রোডাকশনে ছিল। কিন্তু শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রণবীর সেই প্রজেক্ট ছেড়ে দেন। যার ফলে প্রযোজনা সংস্থার প্রায় ৪৫ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। সেই ক্ষতিপূরণও চাওয়া হয়েছে রণবীরের কাছে।

এরপরই এফডব্লিউআইসিই বিষয়টি নিয়ে রণবীর সিংয়ের সঙ্গে যোগাযোগ করে। গত সোমবার ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার নোটিশ পাঠানো এবং রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও রণবীর সিং সশরীর হাজির হয়ে এই বিষয়ে কোনো আলোচনা করতে রাজি হননি। তাই তাকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেডারেশনের এমন কঠিন সিদ্ধান্তের এক দিন পর রণবীরের টিম বিবৃতি দিয়ে অভিনেতার অবস্থান স্পষ্ট করল। রণবীর সিংয়ের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীর সিং চলচ্চিত্র জগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে সম্মান করেন। ডন থ্রি ঘিরে বিতর্ক চলাকালে তিনি সচেতনভাবেই নীরব ছিলেন। কারণ, তার বিশ্বাস পেশাগত আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্বতা এবং পারস্পরিক সম্মানের সঙ্গে সামলানো উচিত। সময়ের সঙ্গে নানা জল্পনা ও আলোচনা সামনে এলেও রণবীর কখনো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো বা বিতর্ক আরও বাড়ানো প্রয়োজন মনে করেননি। বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ নিজের কাজ ও আসন্ন প্রজেক্টগুলোতে।

এ ছাড়া আরও জানানো হয়েছে, ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলের প্রতি রণবীর শ্রদ্ধাশীল এবং সিনেমার সাফল্য কামনা করেন। এই পরিস্থিতিতেও ধৈর্য ও শান্তি বজায় রাখা তার সিদ্ধান্ত।

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250