বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সোমবার সমাবেশ করবে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি

আগামীকাল সোমবার (২৫শে মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।

শনিবার (২৩শে মার্চ) আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯৭১ সালের এদিন রাতের অন্ধকারে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করে। এদিনটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে। দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কালরাত স্মরণে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসকে/ 

আওয়ামী লীগ ২৫শে মার্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250