সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজেকে পরিবর্তন করে পুরোপুরি প্রস্তুতি নিয়েই ফের অভিনয়ে ফিরতে চান ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বলা চলে, সিনেমার চেয়ে এখন ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত তিনি। সিনেমার জন্য চলতি বছর ক্যামেরার সমানে দাঁড়াননি এই অভিনেত্রী। সেই সঙ্গে দিতে পারেননি নতুন কোনো সিনেমাতে যুক্ত হওয়ার খবরও। 

অপু বিশ্বাস বলেন, ‘অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করবো। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এর জন্য যদি আরও সময় লাগে লাগুক। কোনো আফসোস নেই। কারণ, আমার তো সংখ্যা দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।’

আরও পড়ুন: বিচ্ছেদের মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব : এ আর রহমান

তার কথায়, ‘সিনেমা তো বললেই হয়ে যায় না। এটার জন্য বড় পরিকল্পনা, সময়, প্রস্তুতি ও ক্যানভাসসহ আরও অনেক কিছু লাগে। সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। আশাকরি সব হবে। শুধু একটু সময়ের অপেক্ষা।’

২০২৩ সালে মুক্তি পায় অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’। একই বছর তিনি শেষ করেন দ্বীন ইসলাম পরিচালিত সিনেমা ‘ট্রাপ’র শুটিং। যা মুক্তি পায় চলতি বছরের শুরুতে।

এসি/ আই.কে.জে/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250