শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

মজা না নিয়ে কাজ দিন: ‘আশিকি’ অভিনেতার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ১লা মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তীব্র ট্রলের মুখে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেতা রাহুল রয়। একসময়ের জনপ্রিয় নায়ক জানিয়েছেন, জীবনের বাস্তব প্রয়োজনে তিনি এখন যেসব কাজ করছেন, সেগুলো শুধুই উপার্জনের জন্য, পুরোনো আইনি দেনা শোধ করতেই এ চেষ্টা।

ভাইরাল ভিডিও, মিশ্র প্রতিক্রিয়া

সপ্তাহের শুরুতে ইনস্টাগ্রামে কিছু রিল ছড়িয়ে পড়ে, যেখানে এই অভিনেতাকে দেখা যায় এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে। নিজের পুরোনো হিট গান, বিশেষ করে ‘আশিকি’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ে’র ট্র্যাক নিয়ে তৈরি এসব ভিডিও দ্রুতই নজর কেড়ে নেয়।

তবে প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ সহানুভূতি জানালেও অনেকেই ভিডিওগুলোকে ‘বাজে’ বলে কটাক্ষ করেন।

‘আমার সরলতা নিয়ে হাসলে, সেটা আপনাদেরই পরিচয়’

এ সমালোচনার জবাবে বুধবার ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তা দেন রাহুল রয়। তিনি লিখেছেন, ‘আমি সততা নিয়ে কাজ করি। কিছু আইনি খরচ মেটাতে হবে, যা আজকের নয়, স্ট্রোকের আগের সময় থেকে। আমার সরলতা বা সংগ্রাম নিয়ে যদি কেউ হাসেন, সেটা আমার নয়; বরং তাদের পরিচয় দেয়।’

রাহুল আরও যোগ করেন, ‘যদি সত্যিই কেউ চিন্তিত হন, তাহলে আমাকে একটা ভালো ও সম্মানজনক কাজ খুঁজে পেতে সাহায্য করুন, যাতে আমি এসব দেনা শোধ করতে পারি। অন্তত আমি কঠোর পরিশ্রম করে উপার্জন করছি, অন্যকে নিয়ে মজা করে নয়।’

স্ট্রোকের পর কাজই ভরসা

২০২০ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এই অভিনেতা। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুস্থ থাকতে হলে তার সক্রিয় থাকা জরুরি। তিনি বলেন, ‘আমি যত দিন বেঁচে আছি, কাজ করতে চাই। এতে মন সক্রিয় থাকে, জীবনের উদ্দেশ্যও খুঁজে পাই। কষ্ট হতে পারে, কিন্তু আমাকে ভাঙা যাবে না।’

সমর্থনও এসেছে

রাহুলের এই বার্তার পর সমর্থনের ঢল নামে মন্তব্যে। কোরিওগ্রাফার-নির্মাতা ফারাহ খান লেখেন, ‘গুড লাক।’ অভিনেতা-উপস্থাপক মনীশ পাল মন্তব্য করেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা, আরও শক্তি আপনার জন্য।’

জে.এস/

রাহুল রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250