মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে সর্বকালের বড় পুরস্কার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপ প্রথমবারের মতো বৃহৎ পরিসরে হতে যাচ্ছে। আগামী ১৪ই জুন থেকে ১৩ই জুলাই আমেরিকার ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এ টুর্নামেন্ট। খেলবে ৬ মহাদেশের ৩২টি দল। এ ফুটবল টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে, যেখানে চ্যাম্পিয়ন দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সম্ভাব্য অর্থ প্রদানের সম্ভাবনা আছে। খবর রয়টার্সের।

ক্লাব বিশ্বকাপ শুরুর ৮০ দিন বাকি থাকতে গতকাল (২৬শে মার্চ) অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা। অর্থের অঙ্কটা চোখ কপালে তোলার মতো। আসরে মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান।

ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার (৬ হাজার ৩৮২ কোটি ৫৬ লাখ টাকা) দেওয়া হবে। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সেই সময় তা প্রায় ৪৪০ কোটি টাকার সমান ছিল, বর্তমানে ৫১০ কোটি ৬০ লাখ টাকার বেশি।

কাল ক্লাব বিশ্বকাপের অর্থ পুরস্কার ঘোষণার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপের বিতরণ মডেল ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়কে প্রতিফলিত করে। গ্রুপ পর্ব ও প্লে-অফ ফরম্যাটে খেলা হবে। এ ফুটবল টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে, যেখানে চ্যাম্পিয়ন দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সম্ভাব্য অর্থ প্রদানের সম্ভাবনা আছে।’

এ মাসেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছেন ইনফান্তিনো। সোনালি ট্রফিটা বেশ কিছুদিন হোয়াইট হাউজের ওভাল অফিসে রাখা ছিল।

আরএইচ/এইচ.এস

ক্লাব বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250