সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

জবা ফুলের সাথে আদুরে ঢংয়ে পরীমণি, মুগ্ধ নেটিজেনরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই নিজের ভিডিও-ছবি দিয়ে ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার পরীমণির নতুন একটি ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

শুক্রবার (২৯শে নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন জবা ফুলের ইমোজি। ছবির সঙ্গে মিউজিকও যুক্ত করেছেন তিনি।

ওই ছবিগুলোতে দেখা যায়, পরীমণির পরনে রয়েছে গোলাপি রঙের একটি হুডি। জবা গাছ ধরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অবলোকন করছেন তিনি। খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমণিকে দেখতে বেশ লাস্যময়ী লাগছে। বিভিন্ন ঢংয়ে জবা ফুল ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন নেটফ্লিক্স তারকা

ফেসবুকে ছবিগুলো দেওয়া মাত্রই পরীমণির মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়ছেন নেটিজেনরা। মুহূর্তেই ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে তার ভক্তদের। একজন লিখেছেন, ভীষণ আদুরে। এই মন্তব্যের জবাবে গোলাপ ফুলের ইমোজি দিয়ে তাকে রিপ্লাই দিয়েছেন চিত্রনায়িকা।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ই নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমণি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমণিকে।

এসি/ আই.কে.জে/

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250