শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজি করতে এলে দুই যুবককে ধরে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শনিবার (২৩শে আগস্ট) সকাল ১০টার দিকে ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।

বাজারের মাংস বিক্রেতা সাইফুল ইসলাম, নারকেল ব্যবসায়ী আব্দুল হালিমসহ স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৯শে আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন।

এতে শুক্রবার (২২শে আগস্ট) রাতে মাশরাফি, জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করেন। এ সময় তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান তারা। পরে আজ শনিবার সকাল ১০টার দিকে ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা মাশরাফি ও জ্যাকিকে পুরোনো বাজার গলিতে দেখতে পেয়ে আটক করে পিটুনি দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা বলছেন, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পুলিশে সোপর্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250