শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই : ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়কে মানুষের জীবনের গ্যারান্টি দাবি করেছেন।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। 

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই। পাশাপাশি দুর্ঘটনা রোধে আমরা যখন সড়কে উঠব, তখন আমাদের লাইসেন্সসহ গাড়ি ঠিক আছে কি না, তা চেক করে উঠব। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে লিফলেট বিতরণ করছে, লিফলেটে যে নিয়মকানুনের কথা বলা হয়েছে, তা মেনে চলার চেষ্টা করব। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারব।

আরও পড়ুন: ‘আলিঙ্গনের আদর ওষুধের মতো কাজ করে’

মো. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি আলহাজ মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান প্রমুখ।

সি/ আই.কে.জে


ইলিয়াস কাঞ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250