বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

শিশুর ডেঙ্গু প্রতিরোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গু জ্বরের পর্বগুলো জানতে হবে। মূলত ডেঙ্গু জ্বরের রোগীরা পর্যায়ক্রমে তিনটি পর্বের মধ্য দিয়ে যায়। প্রথমে ফেব্রাইল ফেইজ- যা প্রথম তিন থেকে চার দিন; তীব্র জ্বর ও অন্যান্য উপসর্গ থাকে।

দ্বিতীয়ত ক্রিটিক্যাল ফেইজ, যা শিশুর জ্বর ভালো হয়ে যাওয়ার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময়। যেসব রোগী মারাত্মক ডেঙ্গুতে ভোগে, তাদের এই সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। কোনো রোগীর ক্ষেত্রে এই ক্রিটিক্যাল ফেইজ দীর্ঘায়িত হতে পারে।

এরপর কনভালেসেন্ট ফেইজ, এর সময়কাল দুই থেকে তিন দিন। এ সময় শিশু ধীরে ধীরে সুস্থ হতে থাকে, রুচি ফেরত আসে, আবারও র‍্যাশ দেখা দিতে পারে, শরীর চুলকায় এবং দুর্বলতা থাকতে পারে। অনেক সময় হার্টের গতি কমে যায়, অতিরিক্ত প্রস্রাব ও ঘাম হতে পারে।

আরও যা জানতে হবে-  শিশুকে হাত-পা ঢাকা পোশাক পরাতে হবে। মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে হবে। মশারি ব্যবহারের অভ্যাস করতে হবে। মশার রেপিলেন্ট, কয়েল এবং স্প্রে ব্যবহারের সময় একটু সতর্ক থাকতে হবে। দেখতে হবে, আপনার শিশুর এগুলোতে অ্যালার্জি আছে কী না। সে ক্ষেত্রে স্প্রে ব্যবহারের সময় শিশুকে রুমের বাইরে রাখতে হবে।

জে.এস/

শিশুর ডেঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250