মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৬ দিনের ছুটি মিলতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৩ই এপ্রিল বিশেষ ছুটি মিললে আসন্ন ঈদুল ফিতরে ৬ দিনের ছুটি পেতে পারেন সংবাদপত্রের কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ নিয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (নোয়াব) আলোচনা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। শীঘ্রই এ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

জানতে চাইলে নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এবার ঈদের ছুটির মাঝে একদিনের ব্যবধানে যেহেতু পহেলা বৈশাখ পড়েছে তাই মাঝের একদিন বিশেষ ছুটি দেওয়া যায় কি তা নিয়ে নোয়াবে আলোচনা হচ্ছে। আজ-কালকের মধ্যে এ সিদ্ধান্ত জানতে পারবেন।

আরো পড়ুন: ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ

এবার ঈদে সরকারি ছুটি ১০-১২ই এপ্রিল ৩দিন। সাধারণত সংবাদপত্র কর্মচারীরা সরকারি ছুটি পান। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেটি হলে ৯ই এপ্রিল থেকেই ঈদের ছুটি শুরু হবে। এছাড়া ১৩ই এপ্রিল ছুটি হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ আলোচনায় বসবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। বৈঠকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে ১৪ই এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি পাবেন সংবাদকর্মীরা। 

এর আগে রোববার (৩১শে মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৯ই এপ্রিল ছুটির বিষয়ে সুপারিশ করা হয়।

এসি/ এসকে/ 

ঈদুল ফিতর সংবাদপত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250