শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘ধুরন্ধর ২’-এ দেখা যাবে সালমান খানকে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার ইতিহাসে বিভিন্ন রেকর্ড ওলটপালট করে দেওয়া চলচ্চিত্র ‘ধুরন্ধর’। বক্স অফিস ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ওপরের দিকেই জায়গা করে নিয়েছে এটি। বছর না পেরোতেই এবার ‘ধুরন্ধর ২’ নিয়ে বড় পর্দায় ফিরছেন পরিচালক আদিত্য ধর। তার আগেই বলিউডে জোর গুঞ্জন, রণবীর সিংয়ের পর এবার এ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত আছেন সালমান খান।

জানা গেছে, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যে ‘বড় সাহেব’ নামের এক শক্তিশালী ও রহস্যময় চরিত্র আছে।এই চরিত্রই মূলত প্রথম পর্বের সব ঘটনার মাস্টারমাইন্ড। সিনেমা সংশ্লিষ্টরা এই চরিত্রের জন্য এমন এক সুপারস্টারকে চান, যাকে নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়বে। সেখানেই উঠে এসেছে বলিউড ভাইজানের নাম। 

ট্রেড বিশ্লেষকরাও মনে করছেন, সিনেমায় রণবীর সিংয়ের এনার্জি আর সালমান খানের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ এক করা গেলে সেটা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলবে। 

এ সম্পর্কে অভিনেতার ঘনিষ্ট সূত্রের দাবি, সালমান খানের থাকার বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। অ্যাকশনভিত্তিক শক্তিশালী চরিত্রে কাজ করা ভাইজানেরও পছন্দ। যদিও এখন পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। 

চলতি বছরের মার্চ মাসে ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার কথা আছে। তবে ‘মাস্টারমাইন্ড’ চরিত্রটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ছবির নির্মাতারা।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250