মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

নারী বিশ্বকাপের জন্য স্কোয়াড দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সংমিশ্রণে গঠিত দলটি আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপ আসরে খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে।

বাংলাদেশ নারী ক্রিকেটে ধারাবাহিক পারফরমার হিসেবে অধিনায়কত্ব পেয়েছেন জ্যোতি।  তার সঙ্গে আছেন ছন্দে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি, ফাহিমা খাতুন ও পেসার জাহানারা আলম।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেস বোলিংকে নেতৃত্ব দেওয়ার দারুণ অভিজ্ঞতা আছে জাহানারা আলমের। আরব আমিরাতের স্লো-কন্ডিশনে স্পিন আক্রমণে দারুণ পারফরম্যান্স আশা করা হচ্ছে নাহিদা আকতারের কাছে।

তরুণদের মধ্যে দলে আছেন স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও রাবেয়া আক্তার। ব্যাটিং লাইনআপে আছেন সুভানা মোস্তারি, মুরশিদা খাতুন। অলরাউন্ডার হিসেবে খেলবেন তাজ নেহার, সুলতানা খাতুন এবং দিশা বিশ্বাস।

বাংলাদেশের স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঝর্ণা আক্তার, রিতু মনি, সুভানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস।

ওআ/কেবি

নারী বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250