বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

পুলিশ সুপার করা হলো ৩০ কর্মকর্তাকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০শে আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়।

এর আগে গত রোববার পুলিশের ৭৩ কর্মকর্তাকে সুপারনিউমারারি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের উচ্চপর্যায়ে রদবদল হচ্ছে। সেই সঙ্গে দুই দফায় কর্মকর্তাদের বড় সংখ্যায় পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মীর আশরাফ আলী, ঢাকা পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শাফি ইকবাল, ট্যুরিস্ট পুলিশের মো. নাজমুল হোসেন, সিআইডির ড. মো. আল-মামুনুল আনছারী, রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদ, সিআইডির মোহাম্মদ জাহিদুল হাসান, পিবিআইয়ের মোহাম্মদ ওসমান গণি, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ, রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, র‍্যাবের মো. শামীম হোসেন, সিআইডির মো. আসফিকুজ্জামান আকতার, অ্যান্টি টেরোরিজম ইউনিটের রায়হান উদ্দিন খান, রাজশাহী সারদার মো. রেজাউল হক খান ও পুলিশ সদরদপ্তরের  আহম্মদ মুঈন।

আরও পড়ুন: পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন আরও ২২ কর্মকর্তা

এছাড়া পিবিআইয়ের মো. সারোয়ার জাহান, রেলওয়ে পুলিশের শাহ মমতাজুল ইসলাম, এপিবিএনের শেখ জয়নুদ্দীন, শিল্পাঞ্চল পুলিশের আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, হাইওয়ে পুলিশের মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল পিটিসির মো. মাহফুজুর রহমান, সিআইডির প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সদরদপ্তরের শামীমা পারভেজ, সিআইডির মো. মারুফাত হুসাইন, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খান, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফ, নৌ পুলিশের মো. আবু তারেক, সিলেট এসএমপির শাহরিয়ার আল মামুন, সিআইডির মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং রংপুর আরআরএফের মো. রেজাউল করিম।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন।

এসি/কেবি



পুলিশ সুপার কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250