শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

মৌসুমী-জাহাঙ্গীরের ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার একটি টিকিটও বিক্রি হয়নি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ২৪শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ার পর শুক্রবার (২২ মে) দেশের ১৬টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। 

এর মধ্যে একমাত্র সিনেপ্লেক্স হিসেবে কুমিল্লার কে-স্ক্রিনেও মুক্তি পেয়েছে ছবিটি। এখানে প্রথম দিন তিনটি শো চলেছে, আর শনিবার (২৩ মে) শো রয়েছে দুটি। জানা গেছে, এখন পর্যন্ত সেখানে এই সিনেমার একটি টিকিটও বিক্রি হয়নি।

হলটির ম্যানেজার আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার তিনটা শোর একটি টিকিটও বিক্রি হয়নি। সকাল সাড়ে ১০টায়ও একই। সন্ধ্যার একটা শো আছে, এটা নিয়েও কোনো আশা দেখছি না। এটা হতাশজনক।’

উল্লেখ্য, এর আগে গত ১৬ মে ‘কনট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির কথা থাকলেও তার আগের দিন অর্থাৎ ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে অথবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘কনট্রাক্ট ম্যারেজ’র অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন পরিচালক হাসান জাহাঙ্গীর। বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সেই স্থগিতাদেশের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেন।

প্রসঙ্গত, ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিতর্ক চলছিল। ছবিটি নিয়ে কদিন আগেই চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করেছিলেন, এটি কোনো সিনেমা নয়। নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এটির শুটিং হয়েছিল।

পরে এই বিতর্কের আগুনে ঘি ঢালেন আরেক অভিনেত্রী জেবা জান্নাত। সিনেমার পোস্টারে মৌসুমীর পাশাপাশি তাকেও দেখা গেলেও জেবা দাবি করেন, ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয়ই করেননি।

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250