সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

আজ ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ইউনিয়ন-ইন্দো প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (৩১শে জানুয়ারি) তিনি ব্রাসেলসের উদ্দেশে রওনা দেবেন।

আগামী পহেলা ও ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈঠকে সহনশীল অর্থনীতি নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। সাইড লাইনে একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন: নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে: রাষ্ট্রপতি

২০২২ সালে প্যারিসে অনুষ্ঠিত প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অংশ নিলেও গত বছর দ্বিতীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অংশ নেন।

এবারের তৃতীয় ইউ-ইন্দো প্যাসিফিক বৈঠকে তিনটি বিষয়-নিরাপত্তা, সহনশীল অর্থনীতি ও সবুজায়ন নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বাংলাদেশ সহনশীল অর্থনীতি নিয়ে আলোচনা করবে।  

এইচআ/ আই. কে. জে/ 

ব্রাসেলস পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250