বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব বিমানবন্দরে গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

শুক্রবার (২০শে ডিসেম্বর) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্দেহভাজন হিসেবে প্রথমে তাকে আটক করা হয়। পরে আজ শনিবার ৫৪ ধারায়  গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. এরশাদ আহমেদ। তিনি বলেন, ‘বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে শনিবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

 আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ২২

ওসি মো. এরশাদ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। গোপন সংবাদে জানতে পেরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. এরশাদ আহমেদ।

জানা গেছে দেশের কোথাও তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তাহলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

এসি/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250