শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

আরপিও সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি, সিইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে আগের বিধান বহাল করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি। এই সংশোধনী নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল না এবং এটি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে বিএনপি।

রোববার (২৬শে অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে- গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের অবস্থা বহাল করার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে না। এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ায় গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে বলে বিএনপি মনে করে।

ইসমাইল জবিউল্লাহ জানান, এ বিষয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে। তিনি যুক্তি দেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত।

সম্প্রতি নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ২০ নম্বর অনুচ্ছেদে সংশোধনী চূড়ান্ত করেছে। যেখানে জোটবদ্ধ নির্বাচনেও প্রত্যেক প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিলো।

জে.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250