শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ও রাজশাহীতে নতুন ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দু’টি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ই মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামত অনুযায়ী খসড়াটি প্রয়োজনীয় পরিমার্জন করে উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়ানোর জন্য আপাতত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দু’টি ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপন করা হবে।

এইচ.এস/

ফরেনসিক ডিএনএ ল্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250