সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সেই আবরারকে নিয়ে নির্মিত সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

সিনেমাটি নির্মাণ করেছেন মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। যেখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

আগামী ৩রা ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হবে প্রিমিয়ার। পাশাপাশি আগামী ৩০শে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হবে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে নির্মাতা জিসান গণমাধ্যমকে বলেন, আবরারের ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সরাসরি বায়োপিক নয়। এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সব কিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।

জিসান বলেন, বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।

ওআ/কেবি


সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250