শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

থার্টি ফার্স্ট পার্টির মেন্যুতে রাখতে পারেন এই ৫ পদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বছরের শেষ সময় মানেই পার্টি মুড। নতুন বছরের প্রথম দিন উপলক্ষে থাকে খাওয়া দাওয়ার আয়োজন। বন্ধুদের নিয়ে হাউস পার্টির আয়োজনের কথা ভাবলে মেন্যুতে কী রাখবেন সেটাও ঠিক করে নিন। রাত জেগে আড্ডা দেওয়ার সময় মুখরোচক বা স্ন্যাকস ধরনের খাবার খেতে ইচ্ছে করে বেশ। জেনে নিন কোন কোন পদ রাখতে পারেন থার্টি ফার্স্ট পার্টির মেন্যুতে- 

১। বানিয়ে ফেলতে পারেন চিকেন স্ট্রিপস। এজন্য হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কেটে তাতে লবণ, লেবুর রস, গোলমরিচ, রসুন বাটা মাখিয়ে নিন। অন্তত এক ঘণ্টা মাংস মসলা মাখিয়ে রেখে দিন। মসলা মাখানো মাংস প্রথমে ময়দা মাখিয়ে গুলে রাখা ডিমে ডুবিয়ে নিন। তারপর ব্রেডক্রাম্ব মাখিয়ে নিন। গরম তেলে ভেজে তুলুন চিকেন স্ট্রিপস।

২। আরেকটি মজার স্ন্যাকস হচ্ছে পটেটো পপস। আলু সেদ্ধ করে মরিচের গুঁড়া, লবণ, গ্রেট করা চিজ, মাখন, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন। তারপর হাতের সাহায্যে গোল গোল আকার দিন। এটি ছাঁকা তেলে ভাজতে পারেন, আবার এয়ার ফ্রায়ারেও অল্প তেল ব্রাশ করে মচমচে করে নিতে পারেন।

আরো পড়ুন : শীতে লাড্ডু খেয়ে বাড়ান রোগ প্রতিরোধ ক্ষমতা!

৩। গোল গোল করে পেঁয়াজ কেটে ময়দা, ডিম, গোলমরিচের গুঁড়াসহ অল্প কিছু উপকরণের ব্যবহারে বানিয়ে ফেলতে পারেন অনিয়ন রিং। 

৪। ক্রিসপি ফিশ ফ্রাই বানিয়ে পরিবেশন করতে পারেন। ফ্রাই করার জন্য বেছে নিন বড় মাছের ফিলে। লেবুর রস, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন ফিলে। এবার একটি মসলা বানিয়ে নিতে হবে। এজন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন। এর সঙ্গে আদা, কাঁচা মরিচ, রসুন, ধনেপাতা, বিটলবণ, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো চিনি, একটু গরম মসলা গুঁড়া, সামান্য লেবুর রস আর ১ চা চামচ তেল দিয়ে পেস্ট বানিয়ে নিন। একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে এই পেস্টে ঢেলে দিন। এরপর মেশান ১ চা চামচ কর্নফ্লাওয়ার। মাছগুলো এই মিশ্রণে  ম্যারিনেট করে নিয়ে ১ ঘন্টা রেখে দিন। একটি বাটিতে ডিম ভেঙে অল্প লবণ ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিন। মাছের ফিলে ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিন। মাঝারি আঁচে তেলে ভেজে নিন লালচে করে। 

৫। গল্প করতে করতে সুইট কর্ন চাট খেতে কিন্তু দারুণ লাগবে। একটি বড় বাটিতে দুই কাপ ভুট্টা দানা নিন। এর সঙ্গে মেশান কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। আরও মেশান আধা চা চামচ চাট মসলা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, লবণ, ১ চা চামচ গ্রিন চাটনি, ১ চা চামচ তেঁতুলের চাটনি ও ১ চা চামচ লেবুর রস। স্বাদ মতো সামান্য মধু মিশিয়ে পরিবেশন করুন টক-মিষ্টি কর্ন চাট। 

এস/কেবি

পার্টির মেন্যু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250