শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

‘আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ দেখি না’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ২৯ মিলিয়ন ডলারের প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের ওই বক্তব্য সত্য নয় বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর পররাষ্ট্র উপদেষ্টা  তৌহিদ হোসেন মনে করেন, মন্ত্রণালয়ের এমন বিবৃতির কারণে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না।

মঙ্গলবার (৪ঠা মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমার মনে হয় না, এতে সম্পর্কে কোনো প্রভাব পড়বে। বিষয়টি হলো, শুধু প্রেসিডেন্ট একটি কথা বলেছেন। প্রেসিডেন্ট কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। আমরাও দেখেছি যে, এ রকম কোনো কিছু নেই। এটি নিয়ে আমেরিকার প্রশাসনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কিছু দেখি না।’

এইচ.এস/

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250