বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হেরে যুদ্ধের খেসারত দিলেন ট্রাম্প, ইরান ইস্যুতে এবার হাঁটবেন কোন পথে *** সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান *** শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, এইচআরডব্লিউর বিবৃতি *** ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নেপথ্যে যা জানা গেল *** সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা *** যুক্তরাষ্ট্রের নির্বাচনে যুদ্ধের প্রভাব—জন-অসন্তোষ বাড়ছে ইরানেও *** ৩৭ বছরেও ক্ষুধা কমেনি কোহলির *** পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিন: জামায়াত আমির *** একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** শ্রমিকদের আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার: জি এম কাদের

এডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত অর্থবছরে বরাদ্দের বিপরীতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা (সংশোধিত) বরাদ্দের বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা ব্যয় করতে পেরেছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি গত ৫০ বছরে উন্নয়ন কর্মসূচির দুর্বলতম বাস্তবায়ন। যদিও ২০২০-২১ অর্থবছরের পর এবারই মোট বরাদ্দের পরিমাণ সবচেয়ে কম ছিল।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশের উন্নয়ন ব্যয় ছিল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ৬৮ শতাংশ।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250