রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

ত্বকে ভিটামিন ‘বি’র সুফল পেতে যেসব খাবার খাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। ত্বককে তারুণ্যদীপ্ত রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বি ভিটামিন যেমন–ভিটামিন বি১২, বি৩ বা নায়াসিন, বি ৫ বা প্যান্থোনিক অ্যাসিড, বি ৭ অর্থাৎ বায়োটিন এবং বি২ বা রিবোফ্লাফিন ভীষণ কার্যকরী ভূমিকা রাখে। তথ্যসূত্র বি বিউটিফুল, কায়া ক্লিনিক ও অন্যান্যের।

ভিটামিন বি ত্বকের যেসব উপকার করে

নিয়মিত ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেলে ও ত্বকে ভিটামিন বি সমৃদ্ধ প্যাক ব্যবহার করলে ত্বকের প্রদাহ কমে। ত্বকে রক্তসঞ্চালন বাড়ে, ফলে ভেতর থেকে জেল্লা ফুটে ওঠে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। ভিটামিন বি৩ (নিয়াসিন) ত্বকের লালচে ভাব এবং তৈলাক্ততা কমাতে সাহায্য করে, যা ব্রণ এবং সিবাম উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করে।

ভিটামিন বি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন বি৩ (নিয়াসিন) অবাঞ্ছিত দাগছোপ কমাতে সাহায্য করে এবং ত্বককে জেল্লাদার করে তুলতে ভূমিকা রাখে। এছাড়াও ভিটামিন বি৩ ত্বকের লালচে ভাব এবং জ্বালাপোড়া প্রশমিত করতেও সাহায্য করে।

ত্বকের সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন বি সমৃদ্ধ যেসব খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন

গরু ও মুরগির মাংস, মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাতীয় খাবার (যেমন পনির, দই), সামুদ্রিক মাছ, পালং শাক, বিটরুট, মটরশুঁটি ও অন্যান্য শিম জাতীয় খাবার, মাশরুম, বাদাম ও বীজ (যেমন সূর্যমুখী বীজ, চিনাবাদাম), কলা, অ্যাভোকাডো, তরমুজ ইত্যাদি ফল, সয়াবিন ইত্যাদি।

জে.এস/

ত্বকে ভিটামিন ‘বি’র সুফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250