শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। উত্তরের এ জেলাটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা বিধৌত অঞ্চলে হওয়ায় পাহাড় থেকে প্রবাহিত হিমবাতাস বাড়াচ্ছে শীতের প্রকোপ।

বৃহস্পতিবার (২১শে নভেম্বর) ভোর ৬টায় এ জেলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

ভোর থেকে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে আলো ছড়িয়ে উঠেছে সূর্য। তবে সূর্যের আলো ছড়ালেও শীতের পরশ জড়াচ্ছে উত্তরাঞ্চলের মানুষদের মাঝে। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহেই তাপমাত্রা কমে বেড়েছে শীতের মাত্রা। ভোর থেকেই কর্মব্যস্ততায় জড়িয়ে পড়তে দেখা যায় বিভিন্ন শ্রমজীবী মানুষদের। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালকরা কাজে বের হয়েছেন সকাল সকাল। নবান্নের ধানের খেতে ছুটছেন কৃষকরা। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

স্থানীয়রা জানান, অগ্রহায়ণ মাস পড়ে গেছে। এখন থেকেই এ জেলায় শীত বাড়তে থাকে। পৌষ-মাঘ মাসে বেশি শীত পড়ে। এখন থেকেই সন্ধ্যার পরে ঠাণ্ডা লাগা শুরু করছে। শরীরে শীতের কাপড় জড়াতে হচ্ছে। রাত বাড়তে থাকলে শীত আরও বাড়ে। রাতে কম্বল কিংবা কাঁথা নিতে হয়। তবে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এখনো বেশ গরম। বিশেষ করে উত্তরের এই জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার কাছে হওয়ায় এখানে সবার আগে শীত নামে। 

আরও পড়ুন: কুয়াশা ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

এসি/ আই.কে.জে/       

তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250