বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধি দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। এই প্রথমবারের মতো কোনো ব্রিটিশ পার্লামেন্ট প্রতি‌নি‌ধি দল টুঙ্গিপাড়া যাচ্ছেন।

শ‌নিবার (২৭শে জানুয়া‌রি) ৫ দি‌নের সফ‌রে বাংলা‌দেশে এসেছেন প্রতি‌নি‌ধি দলটি। ব্রিটেনের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমিবিষয়ক মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মা, নিল কোয়েল ও অ্যান্ড্রু ওয়েস্টার্ন।  

এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন ও  কানেক্টের সিইও ড. ইভেলিনা বানিয়ালিভা।

ব্রিটিশ পার্লামেন্টের সদস‌্যরা আগামীকাল রোববার (২৮শে জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করবেন।

আরও পড়ুন: ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দল ঢাকায় আসছেন আজ

বাংলাদেশ সফরকালে তারা রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নে যা‌বেন। প্রতিনিধি দল সি‌লেট ভ্রম‌ণেও যাবে।

সফরের প্রথম দিন শনিবার (২৭শে জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন‌্য প্রতিনিধি দল সাক্ষাৎ কর‌বে। সফরকালে বা‌ণিজ‌্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গেও তাদের বৈঠক হবে। সফর শেষে আগামী ৩১শে জানুয়ারি প্রতিনিধি দল ঢাকা ছাড়বে।

এসকে/ 

প্রতিনিধি দল টুঙ্গিপাড়া ব্রিটিশ পার্লামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250