মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

মেহেরপুরে জনপ্রিয়তা পাচ্ছে সজনে চাষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেহেরপুরে দিন দিন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে সজনে চাষ। বাম্পার ফলনের পাশাপাশি দামেও খুশি চাষিরা। চলতি বছর জেলার কৃষকরা অনাবাদি ও পতিত জমির পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ করছেন। গ্রাম অঞ্চলে বাড়ির পাশে রাস্তার দুপাশে সজনের গাছ লাগিয়ে কৃষকরা চাষ করছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। কম খরচে বেশি ফলন পাওয়ায় চাষিরা এই সবজি চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন। 

জেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে ৩৫ থেকে ৩৭ হাজার সজনে গাছ রয়েছে। প্রতি হেক্টরে ফলন হয় ৪ থেকে সাড়ে ৪ টন। ভারত থেকে আসা হাইব্রিড সজনের বীজ বপন করে লাগাতে হয়। হাইব্রিড জাতের সজনে গাছে বছরে দু’বার ফুল আসে। ফেব্রয়ারি-মার্চ ও জুন-জুলাই মাস। গত বছর জেলায় ৬০ হাজার ডাল রোপণ করা হয়েছে।

আরো পড়ুন: ১০ কোটি টাকার সরকারি প্রণোদনা পাচ্ছেন তুলা চাষীরা

সজনে চাষি সাজ্জাদ বলেন, গত বছর আমার বাড়ির রাস্তার দুপাশে ১০টি গাছ লাগিয়েছিলাম। সেখান থেকে প্রায় ৮ মণ সজনে বিক্রি করেছি। এবার বাম্পার ফলন পাবো বলে আশা করছি। বর্তমানে সজনে ৮০-১০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বিগত কয়েক বছরের মধ্যে এ বছর সজনের সর্বোচ্চ ফলন হয়েছে এ জেলায়। প্রতিটি বাড়িতে কমবেশি সজনে গাছ আছে। পুষ্টিকর সবজি হিসেবে ব্যাপক চাহিদা থাকায় কৃষি অফিস থেকে কৃষকদের পরিকল্পিতভাবে সজনে ক্ষেত গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

এসি/  আই.কে.জে


বাম্পার ফলন সজিনা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250