রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত

শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পণ্যের ওপর শুল্কারোপ নিয়ে আমেরিকার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ই এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা জানান তার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

খলিলুর রহমান বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা সরাসরি আমেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ প্রধান উপদেষ্টা মহোদয়। উনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সেটাকে ব্যবহার করে আমরা আমেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব।’

বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার শুল্কারোপ আকস্মিক নয় বলে জানিয়েছেন খলিলুর রহমান। এ বিষয়ে গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে কাজ শুরু করা হয়েছে জানিয়ে খলিলুর রহমান বলেন, ‘ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। ব্যাপারটি আকস্মিক নয়, এর জন্য আমরা প্রস্তুত। আমেরিকার প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিগগির কিছু ব্যবস্থা নেব। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও কথা বলেন। এর আগে মার্কিন শুল্ক আরোপ নিয়ে যমুনায় বৈঠক হয়।

সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা নিজেই আমেরিকার প্রশাসনের সঙ্গে সংযুক্ত হবেন বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের করণীয়গুলো বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি। বিপরীত বিষয়গুলো উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে তুলনামূলকভাবে আমাদের প্রতিযোগী দেশ থেকে ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি।’

দুই পক্ষের স্বার্থ রক্ষা করে কীভাবে বাণিজ্য ঘাটতি কমানো হবে, এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমদানি বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে। আমরা সয়াবিন তেল, পোশাকশিল্পের জন্য তুলা ও মেটাল স্ক্র্যাপ আমদানি করি আমেরিকা থেকে। এ ছাড়া শিল্প যন্ত্রাংশ, জ্বালানি পণ্য আমদানি করি। জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি। সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যা ভালো, সেগুলো সমন্বয় করে আমদানি করব।’

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

দুই আয়ারল্যান্ড একীভূত হওয়া হবে ‘দারুণ ব্যাপার’, বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘কনসার্ট’ নিয়ে সমঝোতা, কওমি নেতা বললেন—‘অশ্লীলতা হবে না’

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250