বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের *** অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ *** আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ, দিল্লির প্রতিবাদ *** মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে! *** সারের পর্যাপ্ত মজুতের তথ্যে সংসদীয় কমিটিতে দ্বিমত, মাঠপর্যায়ে সংকটের অভিযোগ এমপিদের *** চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নেপথ্যে কী *** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী

ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও বিএনপির নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১লা জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এমন মন্তব্য করেন।

জামায়াতের নিবন্ধন দিতে আদালতের রায় এসেছে, আপনারা কী করবেন—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের প্রতীকের ব্যাপারেও বলছি, আইনগতভাবে যেটা প্রাপ্য, সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে, তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।’

ইশরাকের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত। এ বিষয়ে আপনারা কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘ইশরাকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে, আমরা সেভাবে ব্যবস্থা নেব। আমি আবারও বলছি, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারব না। আমরা কাগজটা পাওয়ার পর পর্যবেক্ষণ দিতে পারব।’

এইচ.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250