বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

‘পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের বিষয়টি উৎপাদন ও সরবরাহের উপর নির্ভর। উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলোতে যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে।

রোববার (১৮ই আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে দ্রব্যমূল্য কমে আসবে। এটার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আছে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলো যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে। আমদানিসহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের সহকর্মী যারা আছেন তারা কাজ করছেন।

আমদানি নির্ভর পণ্য নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল সেটা জানি। আমদানির যে মূল্যস্ফীতি সে বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে। যাতে বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। আর এখন যে চাপটা রয়েছে সেটাও যাতে কমে আসে সেই চেষ্টা থাকবে।

অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সমস্যাগুলোর মধ্যে শুধু খাদ্যদ্রব্য নয়, বাণিজ্যের সঙ্গে জড়িত সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। যতো দ্রুত পারি করবো। এ জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ বাণিজ্য মন্ত্রণালয় ও এরসঙ্গে সম্পর্কিত সকল সংস্থার সঙ্গে বসবো। কারণ তাদের সহযোগিতা লাগবে, আপনারা নিশ্চিত থাকেন, যত দ্রুত সম্ভব আমরা পদক্ষেপ নেবো।

ওআ/কেবি

উৎপাদন সরবরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250